শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ স্থানীয় এক জামায়াত নেতা গোলাম মোস্তফা(৫০) গ্রেফতার করা হয়েছে।
বুধবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তির নাম মাষ্টার গোলাম মোস্তফা। তিনি স্থানীয় জামায়াতের নেতা বলে জানিয়েছে প্রশাসন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং কয়েকটি নথিপত্র উদ্ধার করা হয়। এসব আলামত যাচাই–বাছাই করা হচ্ছে।
আটককৃত মোঃ গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড,৩ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ১০ দিনের সবশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পড়ুন- খুলনায় ১২ টহল দল মোতায়েন, সহিংসতায় ‘তাৎক্ষণিক ব্যবস্থা’ নেবে র্যাব-৬


