২০/০২/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নড়িয়া-সখিপুরকে একটি উন্নত, আধুনিক ও সেবাবান্ধব অঞ্চল হিসাবে গড়ব: শফিকুর রহমান কিরন

শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন উন্নত ও আধুনিক নড়িয়া-সখিপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শুক্রবার(২০ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইউম খান। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কিরন বলেন, “নড়িয়া-সখিপুরকে একটি উন্নত, আধুনিক ও সেবাবান্ধব অঞ্চলে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, দুর্নীতি, অনিয়ম ও হয়রানিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এমপি কিরন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ এবং কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার তালিকায় থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার নেতৃত্বে নড়িয়া-সখিপুরে উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরের বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় মামলা নেয়ার দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন