১৭/০২/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রবিবার

রবিবার শপথ নেবেন নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার। এদিন বেলা দেড়টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। সেইসঙ্গে নির্বাচন কমিশনের আরও চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। 

মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম-সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

দায়িত্ব গ্রহণ করার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাসির উদ্দীন বলেছেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় তার কমিশন। 

নতুন ইসির শপথ রবিবার
ছবি: সংগৃহীত

এনএ/

আরও পড়ুন: উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বশির-মাহফুজ-ফারুকী
দেখুন: এক দফা দাবীতে রবিবার থেকে আন্দোলনের ঘোষণা চা শ্রমিকদের
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন