নতুন উদ্দীপনায় সর্বজনীনভাবে পহেলা বৈশাখ উদযাপন করল কচি কণ্ঠের আসর। বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে শিশু-কিশোরদের সংগঠন ‘কচি কণ্ঠের আসর’ আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠানের।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর সলিমুল্লাহ রোডে কচি কন্ঠের আসরের অফিসে নববর্ষের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা ও কর্মকর্তাগণ। পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে যোগ দিয়ে শিশুদের উৎসাহিত করেন।
আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এবং পহেলা বৈশাখের চেতনা ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের মাঝে।
সবার অংশগ্রহণে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা শিশুরা উপভোগ করেন।


