১৮/০২/২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নতুন করে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন চেয়ে ইসির বিজ্ঞপ্তি

‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী যোগ্য বেসরকারি স্থানীয় সংস্থাগুলোর কাছে আবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্টের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’- এর ধারা ১৬ অনুযায়ী আগের নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। তাই নতুন নীতিমালার অধীনে ‘পর্যবেক্ষক সংস্থা’ হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাগুলোকে ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আবেদন ফরম (ইও-১) জমা দিতে হবে।

এ আবেদন ফরম, নীতিমালা এবং বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা ও ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন নীতিমালায় পর্যবেক্ষকদের যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। ইসি নির্ধারিত এসব নতুন নীতিমালার আলোকে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্য সংস্থাগুলোকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেবে।

গত ১৭ জুলাই ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করে ইসি। সেইসঙ্গে আগের ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: ইসির নিরপেক্ষতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে : গোলাম পরওয়ার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন