25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবো : সানসিলা জেবরিন প্রিয়াংকা

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও আগামী নির্বাচনের ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেছেন, আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় আসলে এলাকার নারীদের জন্য কাজ করবো, এছাড়াও নতুন কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার জন্য কাজ করবো। আমি এলাকায় নেত্রী হিসেবে নয় আপনাদের সন্তান হিসেবে কাজ করবো। আপনাদের সন্তানরা আপনাদেরকে যেভাবে ভালবাসে তার চেয়েও বেশি ভালোবাসার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিগত দিনে অনেক সরকার এসেছে এবং অনেক এমপি পেয়েছেন কিন্তু এলাকার সাধারণ মানুষের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি। আমি তাদের ব্যর্থতা ঢেকে দিবো।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসভা নয় তিনি এসব কথা বলেন। ৪ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির আয়োজনে উক্ত কর্মী সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ছাড়াও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্যসচিব এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।

বক্তারা এ সময় বলেন, দীর্ঘ সময় পর স্বৈরাচার আওয়ামীলীগের দুঃশাসনের পতন হয়েছে। এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবক’টি আসনে দলের জনপ্রিয় ও তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের সাথে যার আত্মার সম্পর্ক রয়েছে, কেবল তাদেরকেই দল মনোনয়ন দিলে এইসব আসনে জয়লাভ করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

বক্তারা আরোও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে দলের চালিকাশক্তি। তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসার কাছে আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই বিবেচনায় নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের দাবিকে গুরুত্ব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।

কর্মী সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মির্জা ফখরুলের সাথে শেরপুর জেলা বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন