বিজ্ঞাপন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল থেকে সিলেট থেকে সারাদেশে নতুন আঙ্গিকে শিশু-কিশোরদের জন্য ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে ১৯৭৬ সালে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি বিটিভিতে পুনরায় চালু হয়েছে এবং এবার তা ক্রীড়া প্রতিভা উদ্ভাবনের জন্য দেশব্যাপী সম্প্রসারিত হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করা যেন খেলোয়াড়দের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়, সে লক্ষ্যেই সরকার প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান শুরু করেছে। প্রধানমন্ত্রী জানান, ক্রীড়া এখন শুধু বিনোদন নয়, বরং পেশা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে এবং বাংলাদেশও এতে পিছিয়ে থাকবে না।

উল্লেখ্য, এই ঘোষণা করা হয় সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ক্রীড়াভাতা প্রদান ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড বিতরণ অনুষ্ঠানে।

পড়ুন: পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন