২৫/০২/২০২৬, ১৬:৫৯ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৬:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন ড. আহসান এইচ মনসুরের। বিভিন্ন গণমাধ্যমের তরফে এমন খবর জানা হয়ে গেছে অনেকের। কিন্তু নাম ঘোষণার পর থেকেই অনেকের প্রশ্ন, কে এই মোস্তাকুর রহমান?

জানা গেছে, মোস্তাকুর রহমান তিন দশকেরও বেশি সময় ধরে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে বিশেষ দক্ষ। বর্তমানে হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত এই ব্যক্তিত্ব ব্যাংকিং খাত এবং রপ্তানি অর্থনীতি সংক্রান্ত নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

নতুন গভর্নর বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য। এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), রিহ্যাব, এবং আটাব-এর মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সদস্য। এছাড়া তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর একজন ফেলো মেম্বার।

মোস্তাকুর রহমানের আর্থিক ব্যবস্থার সুশাসন, ব্যাংকিং ও শিল্প অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক ঝুঁকি তদারকিতে বিশেষ দক্ষতা রয়েছে। রপ্তানি ও মুদ্রা বিনিময় ব্যবস্থাপনায় তিনি অভিজ্ঞ। এছাড়া করপোরেট এবং রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯৬৬ সালে জন্মগ্রহণ করা নতুন গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়াও ১৯৯২ সালে তিনি আইসিএমএবি থেকে পেশাদার ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন