বিজ্ঞাপন

বৈষম্যবিরোধীদের ছাত্রসংগঠন ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতি ও বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্রসংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা দেখা যায়।

বিজ্ঞাপন

জুলাই আন্দোলন চলাকালে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গঠিত নতুন ছাত্রসংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও বিক্ষোভ করে অনেক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া তাদের দাবি উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করেছেন।

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পড়ুন : ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন