বিজ্ঞাপন

নতুন দল নিবন্ধনের জন্য সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।

রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সচিব বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

পড়ুন : আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি: এএফপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন