ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র’ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।
তাদের মতে, হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা ও তেল আবিবসহ কয়েকটি এলাকা।
এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েত উপকূলের কাছে একটি ‘মার্কিন মালিকানাধীন’ তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের দায়িত্বে থাকা ‘খতম–আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিওর প্রতিবেদনে বলা হয়, হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেছে।
সূত্র: আল জাজিরা