নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার কাজ করছে জানিয়ে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে।
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময় দলের জন্য ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়।
পড়ুন: তাজুল ইসলামকে বাদ দিয়ে নতুন চিফ প্রসিকিউটর পদে আমিনুল ইসলাম
আর/


