বিজ্ঞাপন

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ (সোমবার, ৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর সচিবালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

সভায় মোট ১১ হাজার ৫৭৮ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৯টি। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ৮ হাজার ৭০৫ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ২ হাজার ৮৫৭ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

প্রকল্পের ধরন অনুযায়ী তালিকায় রয়েছে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ৬টি মেয়াদ বাড়ানো প্রকল্প। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প সরাসরি বৈঠকে উপস্থাপন করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার জানিয়েছেন, এটি চলতি অর্থবছরের নবম একনেক সভা। পূর্বনির্ধারিত স্থান ছিল পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষ। তবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, মোট ১৮টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

পড়ুন: হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: আইআরজিসি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন