১৩/০২/২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ যুক্তরাষ্ট্র : মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন মা‌র্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও।

যুক্তরা‌ষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পো‌স্টে এই অ‌ভিনন্দন জানান মার্কো রুবিও।

মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশ‌টি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

বিএন‌পির বিজয়ে সর্বপ্রথম অ‌ভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস আজ প্রথম সকা‌‌লে এক শু‌ভেচ্ছা বার্তায় ব‌লে‌ছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন