24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘নতুন কুঁড়ি’ ২০২৫ গানে বিজয়ী প্রেয়সী ও শুভমিতা

শেষ হলো দীর্ঘ ২০ বছর পর শুরু হওয়া শিশু-কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে তথ্য মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এই তালিকার বিস্তারিত প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

সারা দেশের হাজারো শিশু অংশ নেয় এবারের আসরে। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব।

১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা নিজ কার্যালয়ে ডেকে ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরা দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এদিন ‘ক’ গ্রুপে টাঙ্গাইল জেলার প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জ জেলার শুভমিতা তালুকদারের নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। তারা প্রত্যেকে একটি ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক গ্রহণ করে।


টাঙ্গাইল সদরের আকুরটাকুর পাড়ায় থাকে প্রেয়সী চক্রবর্তী। মা–বা দুজনই সরকারি চাকুরে। মা রাখি চক্রবর্তী স্কুলশিক্ষক; বাবা পল্লব চক্রবর্তী যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি করেন। বড় বোন শ্রেয়সী চক্রবর্তীও গান করেন। এখন বৃত্তি নিয়ে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বাবা-মায়ের কাছেই প্রেয়সীর গানের হাতেখড়ি।‘ক’ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে শাহীন প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রেয়সী।


সুনামগঞ্জের শুভমিতা তালুকদার সপ্তম শ্রেণিতে পড়ে। মায়ের কাছে প্রথম গানে হাতেখড়ি।‘নতুন কুঁড়ি’তে রবীন্দ্রসংগীতে প্রথম, নজরুলসংগীতে দ্বিতীয় এবং দেশাত্মবোধক গানে পঞ্চম হয়ে ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে।শুভমিতার মা শান্তনা সরকার সুনামগঞ্জ সদরের ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চবিদ্যালয়ে জীববিজ্ঞান পড়ান। আর বাবা দ্বীপন কুমার তালুকদার একই এলাকার পাইগাঁও উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সুনামগঞ্জ সদরে বাবা–মায়ের সঙ্গে থাকে শুভমিতা।


বিটিভি আয়োজিত ‘শিশুপ্রহর’ অনুষ্ঠানে শুধু নতুন কুঁড়ির সেরা দশের শিল্পীরা অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার প্রচার হবে বিটিভিতে।’

পড়ুন- স্বামীকে নিয়ে মসজিদ ঘুরে দেখলেন সোনাক্ষী

দেখুন- প্রযুক্তির দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পাল্লা দিতে পারবে ইউরোপ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন