২৩/০২/২০২৬, ২২:২২ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ২২:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নতুন বাংলাদেশে সরকারি কর্মচারীরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর: ডিসি জাহিদ

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি কর্মচারীরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আজ বোয়ালখালী উপজেলায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। সেই আস্থা ধরে রাখা এখন আমাদের দায়িত্ব। নাগরিক যেন এসে বলতে পারে—আমি আমার সেবা পেয়েছি—এই নিশ্চয়তা দিতে হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘৪০ কেজির বস্তা তুলতে কষ্ট হয়, কিন্তু ৬০ কেজির সন্তানকে কোলে নিতে কষ্ট হয় না। কারণ সেখানে ভালোবাসা থাকে। রাষ্ট্রের প্রতি যদি সেই ভালোবাসা ও দায়বদ্ধতা থাকে, তাহলে কোনো কাজই কঠিন মনে হবে না।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো সিন্ডিকেট, সন্ত্রাস বা চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। আমরা এমন একটি নিরাপদ রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।’
নির্বাচনের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, ‘জাতির অত্যন্ত প্রত্যাশিত নির্বাচন আমরা উৎসবমুখর ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে পেরেছি। এখন সময় দায়িত্বশীলতার সঙ্গে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার।’
তিনি বলেন, শুধু সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করলেই দায়িত্ব শেষ নয়। ‘কাজের প্রভাব দেখতে হবে। মানুষ কতটা উপকৃত হলো—সেটিই মূল বিষয়।’
দেশের সম্পদ সীমিত উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র ও জনগণের প্রকৃত প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। ‘আমরা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, কোনো ব্যক্তির কাছে নয়। আইনের চোখে সবাই সমান—এটি নিশ্চিত করতে হবে।’
মতবিনিময় সভায় জলাবদ্ধতা, খাল খনন ও ড্রেজিংসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। জেলা প্রশাসক বলেন, এসব বিষয়ে দ্রুত প্রতিবেদন নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাঁর ভাষায়, ‘আমাদের লক্ষ্য দৃশ্যমান ও টেকসই উন্নয়ন।’
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার
মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বোয়ালখালী থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

পড়ুন:ইউপি কার্যালয়ে সোপর্দের পর গাঁজা গায়েবের অভিযোগ

দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন