বিজ্ঞাপন

নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 

নতুন সরকারকে ব্যাংক খাতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজন হলে ‘না’ বলতে হবে। নতুন ব্যাংকের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করার মানসিকতা দেখাতে হবে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁয় আয়োজিত প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠান ডিনেট ও এর সহযোগী ডিফিনের যৌথ আয়োজনে ‘রিস্ক কনফারেন্স অন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ২০২৬’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে ড. সালেহউদ্দিন এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশের ব্যাংক খাত এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিছু দুর্বল ব্যাংকে আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়ছেন। এই বাস্তবতায় নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন। উচ্চ সুদের প্রলোভনে দুর্বল ব্যাংকে অর্থ রাখলে ঝুঁকি বাড়ে। ইতোমধ্যে এমন কিছু ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা খাতের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। 
সালেহউদ্দিন আহমেদ তাঁর বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকার অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, অতীতে অনেক নতুন ব্যাংকের প্রস্তাব এলেও সেগুলো অনুমোদনের ক্ষেত্রে কারিগরি সক্ষমতা, নীতিগত কাঠামো এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

ব্যাংকিং খাতে সুশাসন জোরদারে শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, অর্থনীতি দুর্বল হলে তার প্রভাব শুধু ব্যাংক নয়, পুরো আর্থিক ব্যবস্থায় পড়ে। তাই ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা জরুরি।
একই সঙ্গে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পরামর্শ দেন তিনি। 

পড়ুন:রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেখুন:ইরানকে বিশ্বের সর্বাধুনিক মি/সা/ই/ল দিলো উত্তর কোরিয়া? 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন