বিজ্ঞাপন

নদীতে পাট জাগ দি‌য়ে‌ বা‌ড়ি ফেরার সময় পা‌নিতে ডুবে মারা গেল বাবা-‌ছেলে

কুষ্টিয়ার কুমারখালীতে নদী‌তে পাট জাগ দি‌য়ে‌ বা‌ড়ি ফেরার সময় পা‌নিতে ডুবে মারা গেল বাবা-‌ছেলে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী স্কুলপাড়ায় এ ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লো একই এলাকার জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদ (৯)।

জাহিদুল কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ে চাকরি কর‌তেন। জিহাদ স্থানীয় জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল চাকরির পাশাপাশি চাষাবাদ করতেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান তিনি।

পাট জাগ দেওয়া শেষে দুপুর আড়াইটার দিকে ছেলেকে কাঁদে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। এমন সময় হঠাৎ বাবা-ছেলে নদীতে ডুবে যান। বিষয়টি নদীর তীরে থাকা ফয়জুল হক নামে এক ব্যক্তি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। তারা প্রায় দেড় ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, ‘জাগ দেওয়া শেষে জাহিদুল তার ছেলেকে কাঁদে নিয়ে ফিরছিল। প্রথমে বাবা এবং পরে ছেলে পানিতে ডুবে যায়। ডুবতে দেখে দ্রুত স্থানীয়দের খবর দেই।’ কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান,বাবা ছেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা থে‌কে গ্রেপ্তার কুষ্টিয়ার দুই আ.লীগ নেতা ও এক যুবলীগ নেতা‌ কারাগা‌রে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন