১১/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

কু‌ষ্টিয়ার মিরপু‌রে  পদ্মা নদীতে গোসল করতে নেমে মো: আলা‌মিন(১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। আজ

বিজ্ঞাপন

সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গি‌য়ে ওই স্কুল ছাত্র তলিয়ে যায় বলে জানা গেছে। 

নিখোঁজ আলা‌মিন উপ‌জেলার বহলবা‌ড়িয়া ইউনিয়‌নের সা‌হেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামা‌ণি‌কের ছে‌লে। সে বহলবা‌ড়িয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণীর ছাত্র। 

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলা‌মিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে বা‌ড়ির পা‌শে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়। এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ হওয়া ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউি‌নি‌ট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সেই সা‌থে খুলনা থে‌কে ডুবু‌রি দল‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে। 

‌মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) ম‌মিনুর রহমান ব‌লেন,‌স্কুল ছাত্র নি‌খোঁজ হওয়ার ঘটনা জান‌তে পে‌রে‌ছি। উদ্ধার অ‌ভিযান চল‌ছে। খোঁজখবর নেওয়া হ‌চ্ছে। 

পড়ুন: নদীর সংজ্ঞা কী? কতগুলো নদী আছে দেশে?

দেখুন: সাতক্ষীরায় নদী ভাঙনে ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন