28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।

বিজ্ঞাপন

আজ বুধবার (০৪ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে মো. রুবেল মিয়ার জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া সংলগ্ন আন্ধারমানিক নদীতে মাছ ধরার  জন্য নদীতে জাল ফেলেন জেলে মো. রুবেল মিয়া। পরে ভাটার সময় তুলতে গিয়ে জালে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেন মাছটি ১ হাজার টাকা কেজি ধরে হোটেল ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ নদীতে ধরা পড়েছে।

এনএ/

দেখুন: সাতক্ষীরায় নদী ভাঙনে ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন