দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুরের ঐতিহ্যবাহী এবং প্রাচীন বিদ্যাপীঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের পক্ষে সভাপতি একেএম মেহেরুল্লাহ বাদল, সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে সদস্যরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেছে।
এসময় সহ-সভাপতি মমিনুল হাসান মমিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ শিবলি সাদিক শিমুল, কোষাধ্যক্ষ সৈয়দ মমতাজুল ইসলাম দুলাল, নির্বাহী সদস্য আক্তারুল আলম রাঙ্গা, একেএম জাহেদুল ইসলাম, আসলামুর রহমান মাহবুব, মোঃ আমিরুল ইসলাম, রাজিউর রহমান চৌধুরী ডাবলু, দীলিপ দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি একেএম মেহেরুল্লাহ বাদল ও সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু এমপি’র অবগতির জন্য জানান, আমরা ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বাংলা স্কুলের মেধাবী শিক্ষার্থীদের এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের উন্নয়নের জন্য আমরা কাজ করে আসছি। সেই সাথে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর আমরা আনুষ্ঠানিকভাবে মিলন মেলা করে থাকি। যা বর্তমান শিক্ষার্থীদের প্রেরণার উৎস্য হয়ে আসছে প্রাক্তন শিক্ষার্থীদের ফাউন্ডেশন। আমরা বিশ্বাস করি আপনার সহযোগিতা পেলে এই ফাউন্ডেশনকে একটিল মডেল ফাউন্ডেশন হিসেবে আমরা গড়ে তুলতে পারি। সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি তার বক্তব্যে বলেন, বাংলা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মেয়র থাকাকালীন দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আমি জানি এই ফাউন্ডেশন শিক্ষার্থীদের যে কোন সমস্যায় তারা এগিয়ে এসেছে। এই ফাউন্ডেশনের প্রতি আমার যথেষ্ঠ আন্তরিকতা রয়েছে এবং আগামীতেও থাকবে।
পড়ুন:নোয়াখালীতে জুতার ভেতরে ইয়াবা পাচার, কারবারি গ্রেপ্তার
দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |
ইমি/


