১৯/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নবগঠিত জেলা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে পাড়েরহাট ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল


পিরিজপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে পাড়েরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে পাড়েরহাট বন্দর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।

পথ সভায় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন একটি কুচক্রী মহল স্বাধীনতা বিরোধী শক্তি মিছিল করেছে পিয়ার পদ্ধতি চায়। পিয়ার পদ্ধতির নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন বোঝেনা। মানুষ পিয়ার পদ্ধতি চায় না। ভোট দেবে পিরোজপুরে, নেতা হবে দিনাজপুরে এমন পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না। অবিলম্বে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই যথাসময়ে নির্বাচন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম হাওলাদার সভাপতি,  বাচ্চু হাওলাদার সহ-সভাপতি, জাকির হোসেন হাওলাদার সাধারণ সম্পাদক, সোহেল হাওলাদার সাংগঠনিক সম্পাদক ও শাহরিয়ার সোহেলসহ পাড়েরহাট ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে ৩ সেপ্টেম্বর সদর  উপজেলার দ্বিবার্ষিক সম্মেল ও নির্বাচনকে কেন্দ্র করে ভোট বাক্স ছিনতাই, হাতাহাতি ও বিভিন্ন অনিয়মের কারণে বিলুপ্ত করা হয় জেলা বিএনপির আহবায়ক কমিটি। গতকাল ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম খানকে আহবায়ক, সাইদুল ইসলাম কিসমত কে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এলিজা জামান যুগ্ন আহবায়ক, অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন :http://সারাদেশ পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন