বিজ্ঞাপন

নবাবগঞ্জে মামলার আসামিকে পিটিয়ে হত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে মিঠুন (২৯) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ছাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠুন ছাতিয়া এলাকার কিসমত আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি সদস্য নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ।

গত ২৪ মার্চ স্থানীয় একটি ঘটনার সূত্র ধরে মিঠুনের নেতৃত্বে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ডলি আক্তারের ওপর হামলা করে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ডলি আক্তারকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন। ওই ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার ৩ নম্বর আসামি ছিলেন নিহত মিঠুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ছাতিয়া এলাকার বাসিন্দা মিঠুনকে সাবেক ইউপি সদস্য ডলি আক্তারের লোকজন রাস্তা থেকে তুলে নিয়ে বেদম মারধর করেন। এরপর মৃত ভেবে তাঁকে ফেলে রাখা হয় রাস্তার পাশে। পথচারীরা তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন এবং ভোরে মিঠুন মারা যান। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে ডলির ভাই স্থানীয় ইউপি সদস্য নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পূর্ব ঘটনার জেরে মিঠুনকে পিটিয়ে জখম করলে হাসপাতালে মারা যায়। ভুক্তভোগী পক্ষ অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন। মিঠুনের নামেও একাধিক মামলা আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : হাটহাজারীতে ভোজ্যতেল মজুদবিরোধী যৌথ অভিযান ১ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন