১০/০২/২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোখলেছ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পিকআপ ভ্যান চালক।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোখলেছ মিয়া (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা ও পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাক উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী মোখলেছ মিয়া (৩৫) নিহত হন। এ ঘটনায় পিকআপ ভ্যান চালক গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও মুমূর্ষু অবস্থায় আহত পিকআপ ভ্যান চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন