বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। আজ সকাল ১০টায় দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদু বাড়ি পার্ক এন্ড রিসোর্টে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়।
নবীন বরণ কার্যক্রমের সূচনা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাফেজ মো: তারেক।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজীবুর রহমান পলাশ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন। নতুন স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রশিবিরের নিরলস প্রচেষ্টার অংশ হতে পারবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আপসহীন এবং আদর্শিকভাবে সচেতন। শিক্ষার প্রতি আনুগত্য আমাদের প্রথম আদর্শ, যা প্রতিটি শিক্ষার্থীকে অন্তর থেকে ধারণ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, এবং দিনাজপুর শহর ছাত্রশিবির সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


