বিজ্ঞাপন

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার

বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশ বুধবার অনুষ্ঠিত হবে নয়াপল্টনে। আগামী মঙ্গলবার ও বুধবার হবে সেমিনার।

সোমবার (২৬ মে) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি জানান, সেমিনার হবে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে। সেমিনারে অংশগ্রহণ করবেন তরুণ সমাজের প্রতিনিধিরা। এছাড়া বুধবারের সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী জানান- সমাবেশে তিন বিভাগ থেকে ১৫ লাখের অধিক তরুণ অংশগ্রহণ করবে।

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তাঁরা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধান উপদেষ্টাকে দেয়া বিএনপির লিখিত বার্তায় যা আছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন