নরসিংদীতর মাধবদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (১ মার্চ) সকালে নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
এর আগে গত শুক্র ও শনিবার দুইদিনে ৭ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। এ ঘটনায় বাদী পক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামি পক্ষের কোন আইনজীবী আদালতে দাঁড়াননি।
গত শুক্রবার দিবাগত রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ৯ আসামীর মধ্যে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
পড়ুন: রমজানের পরে সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ
আর/


