বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নরসিংদী জেলা শাখার উদ্যোগে ‘বৃত্তি প্রদান–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী জেলার অন্যতম বিনোদনকেন্দ্র ড্রিম হলিডে পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫০০ জন কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. মারুফ মিয়া। প্রধান অতিথির পাশাপাশি প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার উপদেষ্টা আব্দুল বাতেন শাহিন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান যুগে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্যের মাপকাঠি। শিশুরা জাতির ভবিষ্যৎ—তাদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে হবে ছোটবেলা থেকেই। কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা একটি শিশুর চরিত্র গঠনের প্রথম ধাপ, তাই এখান থেকেই তাদের দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ শেখাতে হবে।
পড়ুন: দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আর/


