০১/০৩/২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নরসিংদীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। সোমবার(২৯ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সমস্যা নিয়ে মত প্রকাশ করেন স্থানীয় সংবাদকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, র‌্যাব কর্মকর্তা, আনসার ও ভিডিপি’র কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সভায়, জেলায় যানজট নিরসনকে প্রধান অগ্রাধিকার দিয়ে জেলা প্রশাসক বলেন,যানজট নিরসনের লক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে কোনো স্থাপনা রাখা যাবে না। এবং যত্রতত্র যানাবাহন পার্কিং করা যাবে না, কেউ এ আদেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি স্বাস্থ্য খাতে অনিয়ম রোধ, মাদক নির্মূল এবং জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে এসব কার্যক্রমে গণমাধ্যমকর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন