০১/০৩/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে শ্রমিক আহত

নরসিংদীর পলাশে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার চরনগরদি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক বিল্লাল হোসেন (৪০) পলাশের চর এলাকার দুদু মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী ১০০-শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, ছুরিকাঘাতে আহত বিল্লালকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

জমির মালিক রফিকুল ইসলাম খান মোবারক জানান, “আমার জায়গায় ভবন নির্মাণের জন্য কাজ শুরু করলে জিনারদী ইউনিয়নের ফিরোজ খন্দকারের ছেলে এবং নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব আইনুল খন্দকার ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে আইনুলের নেতৃত্বে ৪-৫ জন এসে আমার জায়গায় কর্মরত শ্রমিক বিল্লালকে পিস্তল ঠেকিয়ে ছুরিকাঘাত করে।”

তিনি আরও জানান, আইনুল খন্দকার এর আগে নাদের হোসেন হত্যা মামলার আসামি ছিলেন। প্রকাশ্যে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “চাঁদাবাজির অভিযোগে চরনগরদিতে শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বিজ্ঞাপন

পড়ুন : কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন