১১/০২/২০২৬, ১৭:৪৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৭:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ, ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ সকাল থেকে নরসিংদী সদর উপজেলা মিলনায়তন থেকে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার প্রায় ১৯ লাখ ৭১ হাজার। ৬৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ৫০০ সেনাসদস্য, ১,৫০০ পুলিশ, ১৩ প্লাটুন বিজিবিসহ বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

পড়ুন- মাগুরায় ৩০১টি আসনের মধ্যে ১৪৯টি ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ

দেখুন- মাদারীপুরে ৩৮১ ভোটকেন্দ্রের মধ্যে ২২১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন