19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৮:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাসড়ক ব্লকেড

গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহাসড়কের জেলখানা মোড়ে বুধবার বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ ব্লকেড চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

এতে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামি যুব আন্দোলন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।

এসময়, বিক্ষোভকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ থাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কতৃক এনসিপির গাড়ি বহর ও সমাবেশস্থলে হামলার প্রতিবাদে আওয়ামী বিরোধি নানাবিধ স্লোগান দেয় নেতাকর্মীরা। সড়কে অগ্নিসংযোগ করে স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের দাবী জানান আন্দোলন কারীরা।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন