০৯/০২/২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে বিভিন্ন থানায় কর্মরত ওসিদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নরসিংদীতে বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জ (ওসি)দের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


আজ শনিবার (০৬ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন ৭টি থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বদলী সকলে জন্য শুভ কামনা জানিয়ে নতুন কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার আরও বলেন, “পুলিশ বাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ, জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কর্মরত প্রতিটি সদস্যই জনস্বার্থে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে থাকে। বদলী একটি নিয়মিত প্রক্রিয়া হলেও প্রত্যেকের কর্মদক্ষতা, নিষ্ঠা এবং মানবিক সেবার স্মৃতি স্থানীয় জনগণের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকে।”

তিনি বদলি হওয়া অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা যেখানেই যান না কেন, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করবেন। জনমানুষের আস্থা ধরে রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার মাধ্যমে আপনাদের ভূমিকা আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদায়ী অফিসারদের কর্মস্পৃহা, আন্তরিকতা, দক্ষতা এবং মানবিক পুলিশিংয়ের প্রশংসা করেন। তারা বলেন, “বিদায়ী কর্মকর্তারা দায়িত্ব পালনকালে যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ কার্যক্রমেও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
পরিশেষে সকল বিদায়ী অফিসার ইনচার্জদের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

পড়ুন- পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

দেখুন- মহান দেশে ইরানের বিশেষ পরিকল্পনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন