০১/০৩/২০২৬, ১৩:৫০ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদী-৩ আসনে ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনীত না করা হলেও ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল করেছেন নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনজুর এলাহীকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা ও মিছিল করা হয়।

জনসভায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সভায় শিবপুর আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহবান জানান বক্তারা। পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে একটি মিছিল বের হয়ে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী, জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদী-১ আসনের মাধবদীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন