০২/০৩/২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

নরসিংদীতে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মেনহাজুল আলম সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি সংবাদকর্মীদের আশ্বস্ত করে বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় পুলিশ সুপার আরও জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া আসছে শারদীয় দুর্গা পূজায় জেলা পুলিশ কঠোর নিরাপত্তা জোরদার করেছে বলে জানান তিনি। সেইসাথে এ জেলায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ গণমাধ্যম কর্মীরা।

পড়ুন: সোনারগাঁয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ

দেখুন: নোয়াখালীতে আশ্রয়ণের জরার্জীণ ঘরে আড়াইশ পরিবারের দুর্ভোগ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন