২৫/০২/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে তিনটি অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

নরসিংদী সদর উপজেলায় পরিবেশ দূষণকারী তিনটি অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর সকালেপরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নরসিংদী সদর ও মাধবদী থানায় অবস্থিত তিনটি কারখানা বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রথমে মাধবদীর আনন্দীতে অবস্থিত জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. কারখানার (ব্যাটারি হতে সীসা প্রস্তুত) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয় এবং কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

এরপর বিরামপুর কালীবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস কোম্পানির নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয়। কারখানাটির কার্যক্রমও সম্পূর্ণরূপে বন্ধ করা হয়।

অভিযানের শেষ পর্যায়ে দক্ষিণ শিলমান্দী, পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি. কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাক্রমে তিতাস গ্যাস কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নিকট হস্তান্তর করা হয়। এ কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা, র‌্যাব-১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি, এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এ সময় পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন