নরসিংদীতে নারী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। রবিবার বিকেলে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা মহিলা দলের আয়োজনে এবং আমরা মাধবদী বাসীর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বলেন, আওয়ামী লীগ আমলে মহিলাদের কোনো মান-সম্মান ছিল না। আমরা দেখেছি ছাত্রলীগ-যুবলীগের হাতে আমাদের মা–বোনরা কীভাবে নির্যাতিত হয়েছেন। তারা ভোট দিতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
পড়ুন- সাদ্দাম হত্যা: ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত


