আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন অর রশীদ, গোলাম কবির কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ আসনে খায়রুল কবির খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন, জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার রয়েছেন। এছাড়া গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আব্দুল্লাহ আল ফয়সালসহ আরও অনেকে।
জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, নরসিংদী উপজেলায় আমদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়া ইউনিয়ন ব্যতীত এ সংসদীয় আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
সেই সঙ্গে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আগামী ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
পড়ুন: নওগাঁয় মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী
দেখুন: ছোলা বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বাড়ি কিনেছেন ইদ্রিস
ইম/


