২৮/০২/২০২৬, ২৩:২৬ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২৩:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী ড. আব্দুল মঈন খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। এছাড়া জেলার ৫টি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়ন জমা দেন।

বিজ্ঞাপন

মনোনয়ন জমা শেষে মঈন খান বলেন, আমরা বিশ্বাস করি গণতন্ত্র হচ্ছে সকল রোগের নিয়ামক। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ করি তাহলে বাংলাদেশের সকল সমস্যা সমাধান হবে। একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। আমরা সবসময় বলেছি বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেটির উদারপন্থী রাজনৈতিক দল এবং তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।

পড়ুন- ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মির্জা ফখরুল

দেখুন- কক্সবাজারে হোটেলে অভিযান চালিয়ে হতবাক প্রশাসন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন