১০/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে বিএনপির ৫ হেভিওয়েট প্রার্থীর বিপরীতে আরও ৪১ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি’র ৫ হেভিওয়েট প্রার্থীর বিপরীতে ৪১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং বিভিন্ন উপজেলা রির্টানিং কর্মকর্তাদের হাতে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সোমবার ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত ছিল জমা দেওয়ার শেষদিন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, নরসিংদী-১ (সদর) ও নরসিংদী-২ (পলাশ) আসনে ৮ জন করে, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে ৯ জন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সর্বোচ্চ ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

নরসিংদী-১ (সদর):
এ আসনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জামায়াতে ইসলামীর মোঃ ইব্রাহিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আশরাফ হোসেন ভূঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ, গণঅধিকার পরিষদের শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামান ও গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী।

নরসিংদী-২ (পলাশ):
এ আসনে প্রার্থীরা হলেন: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
জাতীয় নাগরিক পার্টির মোঃ গোলাম সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ, জামায়াতে ইসলামীর মোঃ আমজাদ হোসাইন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল, খেলাফত মজলিসের মোঃ ফারুক ভূঁইয়া, জাতীয় পার্টির এ. ন. ম রফিকুল আলম সেলিম ও ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ ইব্রাহিম।

নরসিংদী-৩ (শিবপুর):
এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন: নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি,
জামায়াতে ইসলামীর মোঃ মোস্তাফিজুর রহমান, খেলাফত মজলিসের মোঃ রাকিবুল ইসলাম রাকিব, জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, ইনসানিয়াত বিপ্লবের রায়হান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ওয়ারেজ হোসেন ভূইয়া, জাতীয় পার্টির এ কে এম রেজাউল করিম, গণফোরামের এ কে এম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্র মোঃ আরিফুল ইসলাম মৃধা ও জনতার দলের মোঃ এনামুল হক।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী):
এ আসনে প্রার্থীরা হলেন—
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাকাওয়াত হোসেন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ছাইফুল্লাহ, জামায়াতে ইসলামীর মোঃ জাহাঙ্গীর আলম, জনতার দলের আবু দার্দা মোঃ মাজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহাম্মদ মিলন মিয়া, জাতীয় পার্টির মোঃ কামাল উদ্দিন ও বাংলাদেশ কংগ্রেসের কাজী শফিকুল ইসলাম।

নরসিংদী-৫ (রায়পুরা):
এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটি’র বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল।
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ পনির হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার, স্বতন্ত্র মোঃ গোলাপ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুজ্জামান উজ্জল, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা, খেলাফত মজলিসের তাজুল ইসলাম, স্বতন্ত্র মোঃ জামাল আহমেদ চৌধুরী, স্বতন্ত্র মোঃ সোলায়মান খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান ও স্বতন্ত্র তৌফিকুর রহমান।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ জানুয়ারী।

পড়ুন- ১৩’রোহিঙ্গা’ নাগরিকের জন্মনিবন্ধন তৈরি- ইউপি উদ্যোক্তার স্বামী রিমান্ডে

দেখুন- স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেষ জননন্দিত নেত্রী খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন