২৫/০২/২০২৬, ২০:৫৬ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর শীলমান্দীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জোনায়েদ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে দিকে সদর উপজেলার বাগহাটা এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত জোনায়েদ সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টায় খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি জোনায়েদ। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র ও আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

দেখুন:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন