২৮/০২/২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে ছাত্রদল-যুবদলনেতার দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে ছাত্রদল ও যুবদল নেতার দুই গ্রুপের দ্বন্দ্বে চাঁদপুর-শরিয়তপুর মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। রাত ২ টা থেকে এ রুটে পন্যবাহী যান চলাচল বন্ধ। এসময় গাড়ি চালকদের মারধর ও গাড়ি ভাংচুর করে বর্তমান ইজারাদার জিসান বালার লোকজন। এতে প্রায় দেরশত গাড়ি আটকা পরে প্রায় ২ কিলোমিটার রাস্তা জ্যামজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঘাট দখল করে রেখেছেন সাবেক ইজারাদার জেলা যুবদল নেতা মোমিন দিদার। নরসিংহপুর ফেরিঘাট থেকে গাড়ি চলাচল বন্ধ থাকলেও চাঁদপুর হনিরা ঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএর চাঁদপুর পোর্ট অফিসার বসির খান টিপু জানান, চলতি মাসের ১ তারিখে বিআইডব্লিউটিএ কতৃক একটি টেন্ডার দেয়া হলে সাবেক ইজারাদার মোমিন দিদার ১ কোটি ৮৫ লাখ টাকা টেন্ডার ড্রব করেন।অন্যদিকে বর্তমান ইজারাদার জিসান বালা ২ কোটির ৮৫ লাখ টাকা টেন্ডার ড্রব করেন। তাই সরকারি রাজস্ব বৃদ্ধির বিবেচনায় জিসান বালা টেন্ডার প্রাপ্ত হন। কিন্তু সাবেক ইজারাদার মোমিন দিদার হাইকোর্টে মামলা করে। মুমিন দিদার সেই মামলায় হাইকোর্ট ফেরিঘাটের ইজারাদার স্থগিত করে রায় আনে আমাদের জানান।তবে বিআইডব্লিউটিএ অফিসিয়াল ভাবে এখনো হাইকোর্টের রায়ের বা আদেশের কাগজ পাইনি। আইননুসারে অফিসিয়াল ভাবে কাগজ না পেলে ইজারা স্থগিত করা সম্ভব না। তাই আমি এখন ভেদরগঞ্জ উপজেলায় যাচ্ছি সেখানে সেনাবাহিনীসহ ইউএনওদের সাথে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

বর্তমান ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, আমি বৈধ ইজারাদার। ১ জুলাই থেকে আমি নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিচ্ছি। তবে মোমিন দিদার গতকাল এসে আমার ঘাটের কর্মচারীদের মারধর করে ও চাদা চায়। সে ক্ষেত্রে আমার বৈধ ইজারা নেয়া ঘাট থেকে ইজারা তুলতে পারছি না। এখন কোন ট্রাক যদি আটকা পড়ে সে ক্ষেত্রে আমার কোন বিষয়না আমরা ট্রাক আটকাইনি।

বিজ্ঞাপন

পড়ুন: যাত্রাবাড়ীতে গেলেই শরীয়তপুরের বাস ভাঙচুর!

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন