নর্দমা থেকে মরদেহ উদ্ধার করা হলো যুক্তরাজ্যের তারকা অভিনেতা জর্ডান রাইটের। চলতি সপ্তাহের শুরুতে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর।
সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে থাইল্যান্ডের ফুকেটের ব্যাং তাও সৈকতের কাছে একটি নর্দমা থেকে একজন বার্মিজ শ্রমিক তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর আগে এলোমেলোভাবে ছোটাছুটি করতে দেখা গেছে জর্ডান রাইটকে। উদ্ধারের সময় একটি নর্দমায় উপুড় হয়ে পড়া ছিলেন। তার পরনে ছিল একটি ধূসর শার্ট ও কালো প্যান্ট। তবে পায়ে কোনো জুতা ছিল না।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহটি সেখানে কিছুক্ষণ ধরে পড়ে থাকা অবস্থায় ছিল বলে মনে হচ্ছে। তবে তার শরীরে কোনো ধরনের শারীরিক আঘাত বা নির্যাতনের চিহ্ন ছিল না।
এদিকে ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে অন্তত কয়েক সপ্তাহ থাইল্যান্ডে কাটিয়েছেন জর্ডান রাইট। সোশ্যাল মিডিয়ায় হাই স্পিডের মোটরসাইকেল চালানো, সৈকতে সময় কাটানো এবং মার্শাল আর্ট প্রশিক্ষণে অংশ নেয়ার ভিডিওর মাধ্যমে দেশটিতে নতুন জীবনের কথা উল্লেখ করেছিলেন তিনি। গত ৬ মার্চ এক পোস্টে বিশ্রামরত একটি ছবি পোস্ট করা হয়েছিল। ইনফিনিটি পুলে এক গ্লাস ওয়াইন, পাশাপাশি নৌকাভ্রমণ, মোটরসাইকেলর সঙ্গে পোজ দেয়া, স্কুবা ডাইভিং এবং মনোরম প্রাকৃতিক পটভূমিতে স্থানীয় খাবার খাওয়ার ভিডিও-ও রয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, হোটেলে জোরপূর্বক প্রবেশের কোনো ধরনের বিশৃঙ্খলার প্রমাণ মিলেনি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য কর্তৃপক্ষ এখনো ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে।চেং থালে জেলা থানার পুলিশ প্রধান সুথিরাক চুথং বলেছেন, অতিথি ব্রিটিশ নাগরিককে জর্ডান রাইট হিসেবে শনাক্ত করা হয়েছে। তার সঙ্গে হোটেল কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেনি এবং রুমে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। হোটেলের কাগজপত্র যাচাই করে দেখা গেছে, তিনি একাই চেক-ইন করেছিলেন এবং গত ১৩ মার্চ চেক-আউট করার কথা ছিল তার। কিন্তু কর্মচারীরা জানিয়েছেন, জর্ডান রাইট চেক-আউট করেননি।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এলাকাটি ছাড়ার আগে হোটেলের সামনে অস্থিরভাবে এদিক-ওদিক ঘোরাঘুরি করছিলেন জর্ডান রাইট। তার গতিবিধি সেখানে যায়, যেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো ধরনের মাদকদ্রব্য ছিল কিনা, সেটি জানতে হাসপাতালের ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করছি আমরা।
চেং থালের পুলিশ লেফটেন্যান্ট কর্নেল সুথিরাক জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে মরদেহ খুঁজে পাওয়ারও দু’দিন আগে মৃত্যু হয়েছে তার। আমরা আনুষ্ঠানিকভাবে ময়নাতদন্দের ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করছি এবং সে পর্যন্ত মামলাটি তদন্তাধীন রয়েছে। তার মৃত্যু নিয়ে পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের উদ্বেগ থাকলে তারা থানায় অভিযোগ করতে পারেন।
যুক্তরাজ্যের এসেক্সের বাসিলডেন বাসিন্দা জর্ডান রাইট ব্যক্তিজীবনে ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব, রেডিও উপস্থাপক ও লেখক ভিকি প্যাটিসনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন।
২০১৭ সালে ‘এক্স অন দ্য বিচ’-এর আটটি পর্বে এবং ২০১৮ সালে ‘টিওডব্লিউআইই’-এর ১৭টি পর্বে অভিনয় করেন জর্ডান রাইট। সুঠাম দেহের এই দমকলকর্মী কোর্টনি গ্রিনের সঙ্গে ফ্লাট করার জন্য এবং তার সাবেক প্রেমিক মাইলস বারনেটের সঙ্গে শোয়ের ইতিহাসে পর্দায় প্রথমবারের মতো মারামারি করে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।
এরপর জানা যায়, শোটির দৃশ্যধারনের জন্য লন্ডন ফায়ার ব্রিগেড থেকে বেতনসহ অসুস্থতাজনিত ছুটি নিচ্ছিলেন—এ অভিযোগের প্রেক্ষিতে তাকে আইটিভি সিরিজটি থেকে বাদ দেয়া হয়। পরে তিনি দমকলকর্মী হিসেবে নিজের কাজে ফেরার জন্য টিভি ইন্ডাস্ট্রি একদম ছেড়ে দেন।
পড়ুন- মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেখুন- কাতারের বৃহত্তম শিল্পাঞ্চলে ইরানের হা/ম/লা, পালাচ্ছে মার্কিন রণতরী |


