বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নলছিটি উপজেলা শাখার সদস্য সচিব পলাশ সজ্জনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে বহাল করা হয়।
কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।
দপদপিয়া ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সোহেল সিকদার বলেন, পলাশ সজ্জন নলছিটি উপজেলা যুবদলের একজন দীর্ঘদিনের পরিশ্রমী, ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার ফিরে আসা সংগঠনকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় নেতারা মনে করছেন, এ সিদ্ধান্ত যুবদলের নলছিটি ইউনিটে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পলাশ সজ্জন বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তবে এই মুহূর্তে আমাদের দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাই সবাই তার জন্য বেশি বেশি দোয়া করুন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে যেনো কোনো ধরনের আনন্দ-উল্লাস না করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেছেন।
পড়ুন- দামুড়হুদায় অবৈধভাবে জৈব সার মোড়কীকরণ ও বাজারজাত
দেখুন-খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন বিদেশী বিশেষজ্ঞরা


