ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ১৭০০ কেজি ঝাটকা মাছ জব্দ করেছে কোর্ট গার্ড।
বৃহস্পতিবার (১লা এপ্রিল ) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পটুয়াখালী থেকে ঢাকাগামী পরিবহননে বিপুল পরিমান ঝাটকা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে কোস্ট উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ইসলাম পরিবহন থেকে বিপুল পরিমাণ ঝাটকা মাছ উদ্ধার করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রেজভী আহমেদ সবুজ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে গাড়ির চালকসহ তিনজন স্টাফকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত ঝাটকা মাছগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় ঝাটকা আহরণ,বিক্রি ও পরিবহন সম্পুর্ন নিষিদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- যারা ভোট দেননি, তাদের প্রতিনিধিত্বও করা আমার পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
দেখুন- দুবাই বন্দরে তেলবাহী জাহাজে হা-ম-লা ঘিরে তীব্র উত্তেজনা!


