১৭/০২/২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৭/০২/২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নলছিটিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঝালকাঠির নলছিটিতে ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) এশার নামাজের পরে উপজেলার জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মাদ্রাসার প্রায় ১০০-১৫০ জন ছাত্র ও শিক্ষকরা মিলিত হয়ে হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (ইমাম) বলেন, বাংলাদেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই দেশের জন্য ও দেশের মানুষের জন্য সারাজীবন কাজ করে গেছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তার জন্য দোয়া করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নলছিটি পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল সরদার, দপদপিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম খান, দপদপিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রিমন খান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল, দপদপিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রান্ত খান, ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম হাওলাদার,দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সজিব হাওলাদার।

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদ্রাসার মোহতামিম মুফতি তাওহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : শৈলকূপায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন