২৭/০২/২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নলছিটিতে যৌথবাহিনীর চেকপোস্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌথবাহিনীর তল্লাশি অভিযান ও চেকপোস্ট বসানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ তল্লাশি অভিযান ঔ চেকপোস্ট স্থাপন করা হয়।

অভিযান কার্যক্রমে নেতৃত্ব দেন ঝালকাঠির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বর্না সুলতানা জেনি।
নলছিটি সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তানভীরসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন।

তল্লাশির সময় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় বেশকিছু চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের যৌথ তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পড়ুন- জয়পুরহাট-২ আসন বিএনপি নেতার বাড়িতে খিচুড়ি রান্না, প্রার্থী শোকজ

দেখুন- বলে বলে ছক্কা হাঁকাচ্ছে পাঁচ বছরের রাফান! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন