ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সংগঠন নলছিটি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় সংগঠনের সদস্য সচিব মোঃ সোহেল রানা তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আজমল হোসেন এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ এনামুল হক সিকদার ও মোঃ খলিল সরদার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাখাওয়াত সোহাগ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আল আমিন, মনির হোসেন জয়, আরিফুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মাহমুদুল হাসান ও মোঃ রাতুল গাজী।
ফেসবুক পোস্টে সদস্য সচিব মোঃ সোহেল রানা জানান, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

