টাঙ্গাইলের কালিহাতীতে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক হিরো এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। এর আগে গত ২৮ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে বিএনপি’র প্রার্থীর প্রচারণায় ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এই শিরোনামে নাগরিক টিভির অনলাইনে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।
কালিহাতী থানা পুলিশ জানা যায়, তার বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক চেক জালিয়াতি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারের পর তাকে কালিহাতী থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
কালিহাতী থানার অফিসার ওসি জে. এম. তৌফিক আজম বলেন, চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।
পড়ুন : টাঙ্গাইলের নির্বাচন অফিসে ভাংচুর ও হামলার ঘটনায় বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ৬ নেতার বিরুদ্ধে মামলা


