১০/০২/২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিখালী ইউনিয়নের মধ্যে ঝনঝনিয়া গ্রামে ভাড়ায় নেওয়া একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ ঘের মালিকে রাজিব শেখ (৪০)। এতে তাঁর প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (০৫ জানুয়ারী) দুপুরে সরেজমিন যেয়ে দেখা যায়, মাছ পানির উপরে ভাসছে। খাবারের অনুযোগী হওয়ায় মাছ গুলো মাটিতে পুঁতে ফেলা হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার (০৪ জানুয়ারী) ভোর থেকে রাজিব শেখের মৎস্য ঘেরে হঠাৎ করে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখা যায়। এতে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তারা ধারণা করছেন তারা। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাজিব শেখের বড় ভাই মুজাহিদ শেখ বলেন, আমার ছোট ভাই স্থানীয় হাফিজ দাড়িয়ার কাছ থেকে পাঁচ বছরের জন্য ঘেরটি চুক্তিতে নেয়। চুক্তির সময় ঘেরের পূর্ব পাড়ের বাসিন্দা সোবহান ফকির (কদম আলী ফকিরের ছেলে) আমার ভাইকে ঘের না রাখতে নিষেধ করেন। তখন কারণ জানতে চাইলে তিনি বলেন, এর আগে যারা এই ঘেরে মাছ চাষ করেছে, কেউ সফল হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, এবারও পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমার ভাইয়ের মাছ মারা হয়েছে। এতে আমাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এর আইনানুগ বিচার চাই।

রাজিব শেখ নিজেও অভিযোগ করে বলেন, ঘেরের চুক্তি করার সময় একজন আমাকে নিষেধ করেছিলেন। ধারণা করছি, শত্রুতামূলক ভাবে কেউ এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।

নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশীদ হাওলাদার জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- নওগাঁয় সিলিন্ডার গ্যাস ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

দেখুন- চট্টগ্রামে মনোনয়নপত্রের আপিল শুনানি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন